1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

কাশিয়ানীতে ছিনতাই হওয়া টাকা ও মটরসাইকেল উদ্ধার – গ্রেপ্তার ৩

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৯৯৪ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক নারীর ৩ লাখ ১৬ হাজার টাকা ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ লাখ ১৭ হাজার টাকা ও মোটর সাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খায়েরহাট গ্রামের বাবুল শেখের ছেলে তহিদুল ইসলাম তরু (২৫), মো. আওলাদ শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার (২২) ও ছরোয়ার শিকদারের ছেলে সুমন শিকদার (২০)।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এমআই) সজীব কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১০ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার পিঙ্গলিয়া গ্রামের সেনা সদস্য মো. গিয়াসউদ্দিন মোল্যার স্ত্রী সালমা খানম সোনালী ব্যাংক কাশিয়ানী শাখা থেকে ৩ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। কাশিয়ানী ইউপির সাবেক
চেয়ারম্যান আমজাদ হোসেনের বাড়ির কাছে পৌঁছালে মোটর সাইকেলযোগে তিন যুবক এসে তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা সব টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার দু’দিন পরে সালমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করা হয়। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজবাড়ি থেকে গ্রেফতার করাহয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান,
‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চক্রটি এলাকায় এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho