1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে জুবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিচ ইয়াবাসহ ছাত্রদল নেতা জুয়েলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ  স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন মৌলভীপাড়াবাসী ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো___ডাঃ কে এম বাবর এমপি

গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোবিপ্রবি’র
শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ১৩ ধরনের পরীক্ষা- নিরীক্ষার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পাশাপাশি পর্যাপ্ত ঔষধ ও ইনজেকশন সরবরাহেরও ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি নতুন করে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয় করে প্রশাসন। এসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে ৭৫ টাকায় ইসিজি, ৫৫ টাকায় ডায়াবেটিস পরীক্ষা, ২৯৫ টাকায় লিপিড প্রোফাইল, ৫৫ টাকায় এস. বিলিরুবিন (টোটাল), ৬৫ টাকায় এসজিপিটি ও এএলপি, ৩৫ টাকায় সিরাম ক্যালসিয়াম, ৯৫ টাকায় সিরাম অ্যালবুমিন, ৪৫ টাকায় এস. ক্রিয়েটিনিন, ৬৫ টাকায় রক্তের গ্রুপ নির্ণয়, ১০০ টাকায় ডেঙ্গু এনএস ১ অ্যান্টিজেন টেস্ট, এস. ইউরিক অ্যাসিড এবং ২৮০ টাকায় সিবিসি টেস্ট করা যাবে।
এখন থেকে অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় (একাউন্ট নং: ০২০০০২৩৫৭৫৪০৫) ফি জমা করে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরাও সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়াও প্যারাসিটামল, অ্যান্টাসিড, মেট্রোনিডাজল, ওমিপ্রাজল, সেটিরিজিন, ফেক্সোফেনাডিন, ডক্সিসাইক্লিন, আয়রন, ভিটামিন সি, ওআরএস ট্যাবলেটের পাশাপাশি ওমিপ্রাজল, ওরাডল, কটসন, ল্যাসিক্স, অনডানসেট্রন, ডেক্সামেথাসোন, এভিল ও স্যালাইন (ডিএনএস, ডিএ, এন/এস, সি/এস) ইনজেকশনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho