1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

মুকসুদপুরে পুলিশ উইমেন নেটওয়ার্কের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে সচেতনামূলক সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৭৫৯ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ
অচিরেই দেশ থেকে মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন সম্পূর্ণভাবে নির্মূল হবে। ২০৪১ সালের মধ্যে দেশের সকল কর্মক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণ হবে সমানে সমান।

দেশ থেকে মাদক নির্মূলে এবং নারীদের নির্যাতন বন্ধে পুলিশ নিরলসভাবে অবিরাম কাজ করে চলেছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আইন-শৃংখলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভুমিকা বিশ্বের বুকে এক অনন্য রোল মডেল হবে।

সমাজ থেকে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। এছাড়াও নিরাপদ ইন্টারনেট প্রযুক্তির সঠিক ব্যবহারেও পুলিশ কাজ করছে। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে সচেতনতামূলক সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা -বিপিএম, পিপিএম, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আজকের সচেতনতা মূলক সভা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের জন্য। তোমাদের জানতে হবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, বাল্য বিবাহ বন্ধে তোমরাই পারো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে। নির্যাতনের শিকার হলেই পুলিশকে ফোন করে সহযোগিতা নিতে হবে। তোমাদের সেবায় পুলিশ সর্বদা নিয়োজিত।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরকত খান, টেংরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুর রহমান। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া’র সঞ্চালনায় এসময় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নাফিজ ইসলাম মুন, এমএ আব্দুল্লাহ সিয়াম, ফারহানা ফরহাদ, আরিশা রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho