1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে ৩ শিশু সহ শাশুড়িকে পুড়িয়ে হত্যার দায়ে জামাইয়ের ফাঁসির আদেশ

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৬৮১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের ডুমদিয়া গ্রামে শ্বাশুড়ি ও ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় জামাই আজাদ মোল্যকে মুত্যুদন্ড (ফাঁসি) ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারিক আদালত।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে আজাদ মোল্যা (৪৫)। মামলার বিবরনে জানাগেছে, দন্ডপ্রাপ্ত আজাদ মোল্যার সাথে স্ত্রী শরিফার বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলে আসছিলো। এর জের ধরে ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে বাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় জামাই আজাদ।

এ সময় ওই আগুনে পুড়ে শ্বাশুড়ি ফুরিয়া বেগম, আজাদের স্ত্রীর বোনের ছেলে আমিনুর (১৪) ও তামিম (৭) ঘটনাস্থলে এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে স্ত্রীর বোনের মেয়ে তনিমা (৪) মারা যায়।

পরে এ ঘটনায় মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী পরের দিন বাদী হয়ে আজাদ মোল্যাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত আজাদ মোলাকে মৃত্যুদন্ড (ফাঁসি) ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন, এপিপি এ্যাড. শহীদুজ্জামান পিটু, এপিপি এ্যাড. শামছুন্নাহার বেগম ও এ্যাড. ফজলুল হক খান খোকন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. মো.ফরহাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho