1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ পুলিশ প্রশাসনের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৬৫৭ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম আজ রোববার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের, প্রয়াত চার নেতা, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান,
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ কেএম সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho