1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

আগুনে পুড়ে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডিআইজি হাবিবুর রহমান

  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৭৪৬ Time View

কে এম সাইফুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে পোড়াবাড়ি এলাকায় ৪ বছরের শিশু খেলতে গিয়ে আগুনে পড়ে গিয়ে শরীরের পুরো অংশ পুড়ে যায়। এমন অবস্থায় দিনমজুর বাবার পক্ষে ছেলের চিকিৎসার ব্যায়ভার বহন করা সম্ভব হয়ে উঠেনি।

গত ৭দিন যাবৎ বাচ্চাটি বিনা চিকিৎসায় প্রচণ্ড ব্যাথা নিয়ে ঘরে পড়ে চিৎকার করতে থাকে। অবুঝ সন্তানের অসহ্য ব্যাথা আর কষ্ট সইতে না পেরে তার বাবা সবার সহযোগিতা কামনা করেন।

এরপর মিডিয়াতে ঘটনাটি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বাবার আর্তনাদ ও ছেলের চিকিৎসার খরচ যোগাতে সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেন ভুক্তভোগীর পরিবার।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মিডিয়ার তথ্যে পাওয়া অসুস্থ সেই শিশুর চিকিৎসার দায়িত্বভার নিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)‚ পিপিএম (বার)।

এরই ধারাবাহিকতায় গত রোববার অসুস্থ শিশুটিকে তার বাবা-মায়ের সঙ্গে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তার মানবিক এ সহযোগিতাকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “মানবিক সহযোগিতার আবেদন” শিরোনামে একটি পোস্ট দেওয়া হলে বিষয়টি নজরে আসে মানবিক পুলিশ কর্মকর্তা ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার)‚ পিপিএম (বার) মহোদয়ের। পরে তিনি তার পরিবারের লোকজনের সাথে কথা বলে চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন। শিশুটির পিতা সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের পোড়াবাড়ি এলাকার বাসিন্দা। পেশায় সে একজন দিনমজুর।

এ বিষয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুর চিকিৎসার জন্য মানবিক আবেদনের পোস্টটি দেখতে পাই। পরে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত জেনে এবং মানবতার টানে তার চিকিৎসার সব দায়-দায়িত্বভার গ্রহণ করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho