1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে ইউএসডি ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ ও “রহমতের ঝুড়ি” নামক সেবা কার্যক্রম শুরু

  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৬৭৪ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ইউএসডি ফাউন্ডেশন (Unity for Social Development Foundation) এর পক্ষ থেকে হত দরিদ্র ৩জন প্রতিবন্ধীকে তিনটি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের গ্রাউন্ডে জেলা প্রশাসক শাহিদা সুলতানা নিজে উপস্থিত থেকে এ হুইল চেয়ারগুলো বিতরণ করেন। প্রতিবন্ধীদেরকে নতুন হুইল চেয়ারে বসিয়ে তাদের খোঁজখবর নেন তিনি। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীরা খুবই উচ্ছ্বসিত হন।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, ইউএসডি ফাউন্ডেশনের গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক সুজন সিকদার, শাহাবুদ্দিন মুন্সী শাহীন, মুসলিমা জান্নাতুল তানিয়া, আমান খান জয়, সাজেদুল ইসলাম, মোল্লা রামিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে “ভালো থাকুক মাতৃভূমি গোপালগঞ্জ” এ প্রতিপাদ্যে ইউএসডি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জ বড়বাজারে গতকাল থেকে “রহমতের ঝুড়ি” কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে অসচ্ছল ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় নিত্যপণ্য দ্রব্যসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন। আবার যদি কোন সচ্ছল ব্যক্তি এই ঝুড়িতে কোন ভোগ্যপণ্য রাখতে চান তবে তা রাখতে পারবেন। এ সেবাটি গোপালগঞ্জ নতুন বাজারের ১৩২, ১৩৪ ও ১৩৫ নম্বর দোকানে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho