1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

গোপালগঞ্জে ঘুষ ও তদবির ছাড়া পুলিশে নিয়োগ পেলেন কুরআনের হাফেজ সহ ৩৩ জন

  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১০০৯ Time View

কে এম সাইফুর রহ মান/শহিদুল ইসলাম শহিদ ঃ

‘চাকরি নয়, সেবা’ এই মহান ব্রতকে সামনে রেখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে দুর্নীতির প্রতি জিরো টলারেন্সকে অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের উদ্ভাবনী শক্তি প্রসূত সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতিতে ‘ট্রেইনি রিক্রুট কন্সটেবল নিয়োগ পরীক্ষার’ সব কয়টি ধাপ অতিবাহিত করে বুধবার (২০ এপ্রিল) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে নিয়োগ বোর্ডের সভাপতি জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয় এবং নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান ফকির পিপিএম, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন কর্তৃক ঘোষণা করা হয় উত্তীর্ণ প্রার্থীদের নাম। এছাড়াও সার্বিক কার্যক্রমে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার আতিকুজ্জামান।

সহস্রাধিক আবেদনকারীর মধ্য হতে প্রাথমিক যাচাই-বাছাই, ৭টি ইভেন্টের শারীরিক যোগ্যতার পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষে বুধবার বিকালে বাছাই করা হয় ৩৩ জন যোগ্য প্রার্থীকে। শতভাগ সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা আর পেশাদারিত্ব বজায় রেখে সার্বিক কার্যক্রম সম্পাদন করেন নিয়োগ বোর্ডের সভাপতি জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয় ও সদস্যবৃন্দ।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তীর্ণ পরীক্ষার্থীগণ এসময় মহান আল্লাহ তায়ালার এবং বাংলাদেশ পুলিশের প্রতি এরূপ শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দক্ষ নিয়োগ পরীক্ষার জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দাশ্রু বিসর্জন করেন। পরিশেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় উত্তীর্ণ সকলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

‘আপনি কি সৎ, সাহসী এবং দেশের জন্য চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম’….তাহলে আপনাকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ, নিয়োগ বিজ্ঞপ্তির স্লোগানের ন্যায় এভাবেই গোপালগঞ্জ জেলা পুলিশ খুঁজে পেল যোগ্য ৩৩ জনকে, এভাবেই এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলার স্বপ্ন এভাবেই বাস্তবায়িত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho