1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

গোপালগঞ্জে শহীদ জায়ানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৬২৪ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিমের আদরের নাতি, বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব শেখ ফজলে ফাহিম এবং তার সহোদর বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের আদরের ভাগ্নে জায়ান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবুর আয়োজনে বৃহস্পতিবার (২১ এপ্রিল) গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের আগে কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাফিজুর রহমান পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে শহীদ জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত কামনায়, গোপালগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, বারবার নির্বাচিত গোপালগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ব্যাংকপাড়ার সাবেক ছাত্র নেতা শেখ শামীম, সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কোর্ট মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও রোজাদার ব্যক্তিবর্গ ও জেলায় বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho