1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ করলেন প্রভাবশালী বিবাদী গং

  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৬৪২ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী প্রতিপক্ষ প্রভাবশালী সাহাদাত হোসেন সিকদার গং দোকান ঘর নির্মাণ করে চলেছেন।

এ ব্যাপারে সৌদি প্রবাসী লিটন শেখের স্ত্রী মুক্তা বেগম বাদী হয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সাহাদাত হোসেন সিকদার সহ ৫ জনকে বিবাদী করে ন্যায় বিচার ও নিষেধাজ্ঞা চেয়ে ৪৪২/২২ একটি পিটিশন দায়ের করেন। বিজ্ঞ বিচারিক আদালত গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে উক্ত জায়গায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।

পিটিশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের কাঠি বাজার সংলগ্ন টাওয়ারের পাশে ৯২ নং কাঠি মৌজার ১৬০২ নং হাল খতিয়ানের ৬১ নং দাগের ৪১ শতাংশ জায়গার মধ্যে ০.০৭১ শতাংশ জায়গা পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত হন বাদী লিটন শেখ। অপরদিকে একই খতিয়ানে ক্রয়সূত্রে ০.৯২৯ শতাংশ জায়গা প্রাপ্ত হন প্রতিপক্ষ বিবাদী সাহাদাত সিকদার। পরে সড়কের পাশের মুল্যবান ওই জায়গার সমবন্টন না করে বিবাদী প্রতিপক্ষ সাহাদাত হোসেন সিকদার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে বাদী প্রবাসী লিটন শেখের স্ত্রী মুক্তা বেগম আদালতের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho