1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রেমিটেন্স যোদ্ধা মোঃ রবিউল মোল্লার মরদেহ দেশে ফেরাতে মানববন্ধন গোপালগঞ্জে দ্রুতগতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত -১২ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মুকসুদপুরে ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জায়গা বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৫৩৮ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মাননী প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে সারা
দেশের ন্যায় মুকসুদপুর উপজেলায় ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জায়গা ও ঘর বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলা ও উপজেলায় জায়গাসহ ঘর বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ লক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে ঘর ও জায়গা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলায় জমিসহ ঘর বিতরণের এ কার্যক্রমের উদ্বোধনের পর গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন উপজেলার ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম সিকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা,উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফাইজুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দীন,সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ খাইরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা বিআরডিবি অফিসার বাসুদেব সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশারেফ হোসেন,মুকসুদপুর থানার ওসি (দতন্ত) খোন্দকার আমিনুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস,উপজেলা আওয়ামী
লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু,সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক মাহাবুব হাসান বাবর, মুকসুদপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া,যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন ও মুকসুদপুর রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক নাহিদ পারভেজ জনি প্রমূখ। এসময়ে ঘর ও জায়গা প্রাপ্তরা ঘর ও জায়গা পেয়ে দারুণ ভাবে আনন্দিত ও খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দীর্ঘায়ু জীবন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho