1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

মুকসুদপুরে প্রধান শিক্ষিকা লিপি নাসরিন নিজেস্ব অর্থায়নে পশারগাতি ইউনিয়নের সকল বিদ্যালয়ের এতিম ও হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে জামা ও প্যান্ট বিতরন করেছেন

  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৬৮২ Time View

শহিদুল ইসলাম শহিদ ঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের ৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি নাসরিন শুধু একজন মানুষ গড়ার কারিগরই নন তিনি বিভিন্ন সময়ে একাধিক এতিমখানায় ও হতদরিদ্রের মাঝে এই সেবা দিয়ে আসছেন।তিনি প্রতি বৎসরের ন্যায় এবারও পবিত্র মাহেরমজান মাসে নিজেস্ব ও পারিবারিক অর্থায়ানে “রহমাতের ঝুড়ি “নামক সেবা কার্যক্রম শুরু করেছেন!সে ধারাবাহিকতায় ২৯ এপ্রিল শুক্রবার নিজ ইউনিয়ন পশারগাতীর সকল বিদ্যালয়ের এতিম ও হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নিজেস্ব অর্থায়নে জামা ও প্যান্ট বিতরন করেছেন মানবিক সেবক লিপি নাসরিন! গত ১৮ এপ্রিল নিজেস্ব অর্থায়নে নিজ বিদ্যালযের হত দরিদ্র ,এতিম শিশু ,বাহিরবাগ শামসুলউলুম এতিমখানা ,পশারগাতী এতিমখানা ও মাদ্রাসা তথা এলাকার শতাধিক এতিম,প্রতিবন্ধি, ,দিন মজুর, অসহায় ও দুস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী (চাল,ডাল ,চিনি,তেল,ছোলা,খেজুর,মুড়ি )ও ইফতার বিতরন করেছেন।এ সকল এতিম অসহায় মানুষেকে তিনি ১ সপ্তাহের একটি নিত্যপ্রোয়জনীয় প্যাকেজ এতিম,দুস্ত, অসহায় ও দিন মজুরের হাতে তুলে দেন। এসব প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, জামা,প্যান্ট পেয়ে
খুবই উচ্ছ্বসিত হন এবং মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। মানবিক শিক্ষিকা এর আগে তিনটি এতিম মাদ্রাসায় ৩০ টি স্লিং ফ্যান দান করেছেন এবং কাশিয়ানী হাইশুর বৃদ্ধাশ্রমে ও খাদ্য সামগ্রী বিতরন করছেন! এ ছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিং ও সমাজের সকল অপরাধমুলক কাজ বন্ধে প্রতিরোধ গড়ে তোলেন।মানবদরদী শিক্ষিকার এমন মহৎ উদ্যোগে এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেছেন। এব্যপারে শিক্ষিকা লিপি নাসরিনের সাথে কথা হলে তিনি জানান, আমাদের পরিবার সম্পূর্ণ রুপে একটি রাজনীতি মুক্ত পরিবার।কোন উদ্দেশ্য প্রনোদিত না হয়ে আমরা শুধুমাত্র মানুষের সেবাওকল্যানের জন্য করে থাকি।আমি যতো দিন বেচে থাকবো ততো দিন আমার ও আমার পরিবারের সহযোগিতায় এধরনের কার্যক্রম করে যাবো ইনশাআল্লাহ।তিনি যাতে এধরণের কার্যক্রম করে যেতে পারেন সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho