1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত-৫, গ্রেপ্তার-১

  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৭৬৬ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১২নং গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দী গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত হয়েছেন ৫ জন। ঠেকাতে গিয়ে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মো. বাকা শেখ (৬৫) গুরুতর আহত হয়ে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পরে এ বিষয়ে ওইদিন রাতে (৪ মে) মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।মামলা নং- ৬, মামলার বিবরণে জানা গেছে, ঈদের পরের দিন (৪ মে) দুপুর আনুমানিক ১টার দিকে খায়ের চৌধুরীর মুদি দোকানের সামনে প্রতিপক্ষের সাথে বাদীর কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তারা চলে যাওয়ার পর আসামিরা সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদি ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা ও লুটপাট চালায়। এতে বাদী মো. বাকা শেখ (৬৫), মিনি বেগম (৪০), রাজীয়া (৪২), জসিম শেখ (২০), কাইয়ুম (২০) আহত হন। এসময় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঠেকাতে গিয়েও আহত হন বলে জানা গেছে।

পরে এ ঘটনায় মো. বাকা শেখ বাদী হয়ে মান্নান শেখ (৫৫), বক্কার শেখ (৫০) সহ ১২ জন ও অজ্ঞাত ২/৩ জনের নাম উল্লেখ করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে আসামিরা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তাদের পক্ষের দুইজন অসুস্থ নারীকে পাশ্ববর্তী রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পাল্টা মামলা দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

হামলার ঘটনার সত্যতা স্বীকার করে মুকসুদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম জানান, রাকিব শেখ নামে এজহারভুক্ত এক আসামীকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho