1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

বঙ্গবন্ধুর সমাধিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৬ ডিআইজি’র শ্রদ্ধা নিবেদন

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৮৭৪ Time View

কে এম সাইফুর রহমানঃ

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও মহান মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের ১৬ ডিআইজি।

আজ শুক্রবার (১৩ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধু সমধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে সকলে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত শহীদের রুহের মাগফেরাত কামনা, মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা সহ বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি মহোদয়গণের মধ্যে ১৮তম বিসিএস
-এর ১৬ জন কর্মকর্তাগণ হলেন, মো.মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম, মাহফুজুর রহমান বিপিএম, মো.রেজাউল হক পিপিএম, মো.মনির হোসেন বিপিএম, মো.মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার), মো.মিজানুর রহমান পিপিএম (বার), মো.মনিবুর রহমান, পরিতোষ ঘোষ, জয়দেব ভদ্র, কাজী জিয়া উদ্দিন, মো.গোলাম রুউফ খান পিপিএম (বার), মো.আসাদুজ্জামান বিপিএম (বার), মো.মাহবুব আলম পিপিএম (বার), মোহাম্মদ রেজাউল হায়দার পিপিএম (বার), শামীমা বেগম পিপিএম, সালমা বেগম পিপিএম।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয় এবং জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পদোন্নতিপ্রাপ্ত ১৬ ডিআইজি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho