1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

নগরকান্দায় জ্বীনের বাদশা ও মলম পার্টির স্বক্রীয় এক সদস্য আটক

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৮৪ Time View

বেলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ভুয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণার সময় ওয়েলকাম পার্টির ( মলম পার্টি) এক স্বক্রীয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ সুমিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তি পার্শ্ববর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের পুর্ব আলগী গ্রামের মৃত ভোলানাথ দাসের ছেলে দীপক কুমার দাস (৩২)।
সোমবার দুপুর ১ টার দিকে পৌরসভার কোর্টপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময়, তার সহযোগী একই উপজেলার বড়দিয়া গ্রামের সেকেন্দার শেখের ছেলে আশরাফ শেখ (৩৫) কৌশলে পালিয়ে যায়।
জানাগেছে নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামের বাসিন্দা “মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর” কর্মকর্তা সুমী জাহাঙ্গীরের সাথে প্রতারক চক্রের সদস্যরা প্রথমে জ্বীনের বাদশা ও পরে সেনা কর্মকর্তা সেজে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিলো। পরে সেটা প্রেমের সম্পর্ক হিসেবে চলে।
এরই জের ধরে গতকাল সোমবার বেলা ১২ টার দিকে সুমী জাহাঙ্গীর প্রতারকদের তার অফিসে ডেকে এনে কৌশলে আটকে রাখে। পরে পুলিশকে খবর দিলে প্রতারক চক্রের আরেক সদস্য আশরাফ শেখ অজ্ঞাত কারনেপালিয়ে যেতে সক্ষম হয়। তাকেও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এসময় পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া সেনাবাহিনীর পোশাক পরিহিত আইডি কার্ড ও কিছু ঘুমের ঔষধ উদ্ধার করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho