1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৬১৬ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

আজ শনিবার (২৮ মে) দুপুরে নবগঠিত
২০ তম কাউন্সিলের সদস্য বৃন্দদের সাথে নিয়ে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর‌ শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মো. শাহ্ আলম, সদস্য মো.শফিউল ইসলাম এমপি, ইকবাল সোবহান চৌধুরী, এম জি কিবরিয়া চৌধুরী, ড.উৎপল কুমার সরকার, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, অফিসার ইনচার্জ মুহম্মদ আবুল মনসুর প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho