1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

কাশিয়ানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৬৮১ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছুরিকাঘাতে সিজানুর শেখ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

রোববার (২৯ মে) দুপুরে উপজেলার মাজড়া এম ইউ ফাযিল মাদ্রাসা সংলগ্ন বাগানে এ ঘটনা ঘটে।

নিহত সিজানুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে। সে কাশিয়ানী এম এ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সিজানুরের বন্ধু তাজুল ইসলাম জানান, তার বন্ধু সিজানুরকে দেখে নেবে বলে মাজড়া এম ইউ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র নাজিম হুমকি দেয়। এক পর্যায়ে মাদ্রাসার পাশে বাগানে সিজানুরকে দেখা করতে যেতে বলে। সিজানুর সেখানে নাজিমের সাথে দেখা করতে যায় এবং তাজুলকেও সেখানে যেতে বলে সিজানুর। তাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছাতেই নাজিম সিজানুরের বুকে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে তাজুলের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিম উপজেলার হিরন্যকান্দি গ্রামের ইকলাস শিকদারের ছেলে।

কাশিয়ানী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. খাদিজা শাহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানান, প্রেমঘটিত কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho