1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

পৌর নির্বাচনে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে গোপালগঞ্জে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৬৮১ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনে অংশ নেওয়া ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

আজ সোমবার (৩০মে) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রার্থীরা। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া প্রার্থীরা হলেন- জোবায়ের ইসলাম ঝন্টু (পানির বোতল), শেখ জগলুল কাদের নয়ন (ব্রীজ), ফুল মিয়া মোল্লা (ডালিম ফল), মো. ইকবাল হোসেন (উট পাখি), মো. শফিকুল ইসলাম (পাঞ্জাবি), মো. চান মিয়া (ঢেঁড়শ)।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, গোপালগঞ্জ পৌরসভার নবগঠিত ১নং ওয়ার্ডের ১টি কেন্দ্র হচ্ছে ৩২নং হরিদাসপুর ফকিরপাড়া প্রাথমিক বিদ্যালয়, অন্য কেন্দ্রটি নির্ধারন করেছে ৪০নং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (গাবতলা)। কেন্দ্রটি হচ্ছে ১নং ওয়ার্ডের বাহিরে ৭নং ওয়ার্ডে। এ কেন্দ্রটি যদি হরিদাসপুর সপ্তপল্লী মাধ্যমিক বিদ্যালয়, ৯৬নং কারারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় অথবা এম এ রউফ ফিজিক্যাল কলেজে স্থাপন করলে সকল শ্রেনি-পেশা ও গোষ্ঠীর ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তার যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবীতে এ সংবাদ সম্মেলন করেছেন উক্ত ৬ প্রতিদ্বন্দী প্রার্থী।

উল্লেখ্য, এর আগে চলতি মাসে গত ৯ ও ২২ মে ভোট কেন্দ্রটি স্থানান্তরের দাবীতে ওই ৬ প্রার্থী উক্ত বিষয়ে সম্মিলিতভাবে জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার বরাবরে আবেদন জমা দেওয়া দিয়েও কোন সুরাহা না পেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় প্রার্থীগণ মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho