1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রেমিটেন্স যোদ্ধা মোঃ রবিউল মোল্লার মরদেহ দেশে ফেরাতে মানববন্ধন গোপালগঞ্জে দ্রুতগতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত -১২ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ

প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে নির্বাচন আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৭১৩ Time View

শহিদুল ইসলামঃ
মুকসুদপুর পৌরসভা নির্বাচনে -২০২২ প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে নির্বাচন আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্টানে প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা পিএএ বলেন, নির্বাচনে প্রত্যেক প্রার্থীদেরকে আচরণ বিধি মেনে চলতে নির্দেশনা দেন। নির্বাচন সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে সম্পূন্ন করার লক্ষে প্রশাসন সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেছে। কোন প্রার্থী আচরণ বিধি অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্গলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবেন। তিনি আরোও বলেন এই প্রথম বারের মত মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠি হবে। এখানে কোন দুনীর্তি হওয়ার সুযোগ নেই। নির্ভয় ও নির্দ্বিধায় আগামী ১৫ জুন নির্বাচনে ভোট কেন্দ্রে যেয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভা সাধারণ নির্বাবন-২০২২ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় আজ ১, জুন বুধবার দুপুর-১২ টায় ফারুক খান মিলনায়তনে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেছেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটানিং অফিসের আয়োজনে মতবিনিময় সভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম,পিপিএম, গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা,মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনী রিটানিং অফিসার মোঃ আলা উদ্দীন আল মামুন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া ও মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. সাখাওয়াত হোসেন, মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহিনুর চৌধুরী, গোপালগঞ্জ জেলা সদরের সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন,মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনা (ভুমি) অমিত কুমার সাহা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, স্থানীয় প্রিন্টও ইলেক্ট্রণিক সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho