1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে গাছের চারা রোপন করলেন সচিব মো. আবু বকর ছিদ্দিক

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৬৮৫ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে বহুতল বিশিষ্ট জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিক ।

আজ বুধবার (৮ জুন) বিকাল ৩ টায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ঘোষণা করেন। নির্মাণাধীন এই ভবনে লিফট সহ আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকবে বলে গণমাধ্যমকে জানান তিনি।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. রায়হান বাদশা, গোপালগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, সহকারী প্রকৌশলী খান মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সহ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিক নিজ হাতে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho