1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তা আইয়ূব হোসেন মোল্যা হত্যা মামলায় ১জনকে মৃত্যুদন্ড ও ২জনকে যাবজ্জীবন

  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৯৯০ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে চাঞ্চল্যকর, কৃষি ব্যাংক
কর্মকর্তা আইয়ূব হোসেন মোল্যা নৃশংস হত্যা মামলায় ১জনকে মৃত্যুদন্ড ও ২জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে বিজ্ঞ বিচারিক আদালত। সেই সাথে মৃত্যুদন্ড প্রাপ্ত মুকসুদপুর উপজেলার উজানি ইউনিয়নের সমির দাস ওরফে সমিরন দাসকে একলক্ষ এবং যাবজ্জীবন সাজা প্রাপ্ত কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ইয়ার আলীকে দশ হাজার ও একই ইউনিয়নের সিলটা গ্রামের রফিকুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ বিচারিক আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদন্ড প্রাপ্ত সমিরন দাস পলাতক থাকলেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৫জনকে খালাস দেন বিচারিক আদালত। মামলার বিবরণে জানা যায়, কাশিয়ানী উপজেলার রাজপাট এলাকায় স্থাপিত কৃষি ব্যাংকে ডাকাতিকালীন সময়ে ব্যাংকের সেকেন্ড অফিসার আইয়ূব হোসেন মোল্লা সোরচিৎকার দিয়ে ব্যাংক ডাকাতি কাজে বাঁধা দিলে সাজাপ্রাপ্ত ডাকাতরা তাকে গুলিকরে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। পরে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মামলা করলে বিচারিক আদালত বিচারকাজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি হিসেবে মো. শহীদুজ্জামান খান এবং আসামী পক্ষে এ্যাড. ইসমাইল হোসেন, এ্যাড. ফজলুল হক খান ও এ্যাড.আহম্মেদ নওশের আলী উপস্থিত ছিলেন।

চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় প্রদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুর রহমান। এসময় তিনি আরো জানান, স্যার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) এ জেলায় যোগদানের পর বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় প্রদান করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho