1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় নগরকান্দায় মুসুল্লীদের বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৬৫১ Time View

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা।
শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসুল্লিরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পরে নগরকান্দা বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে শ্লোগান দেন।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, আজকে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে দ্বীনি মুসলমানরা আজ জেগে উঠেছে।
এসময় তারা আরো বলেন, পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী যদি রাসুল (সাঃ) কে নিয়ে কেউ কটূক্তি করে তাহলে তারা দুনিয়া এবং কেয়ামতে এর সাজা ভোগ করবেই।
এ ঘটনায় ভারতের দুই নেতার প্রকাশ্যে কঠোর বিচার করতে হবে বলে দাবি তোলেন বিক্ষোভকারীরা। এছাড়া ভারতীয় সকল পণ্য বর্জনের ঘোষণাও দেন তারা। এসময় উপস্থিত ছিলেন সরকারী মাহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শাকপালদিয়া মাদ্রাসার মাহতামিম মাওলানা লিয়াকত আলী, মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ইসমাতুল্লাহ কাসেমী, শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, মুফতি আসাদুজ্জামান, মাওলানা নুরুল আমিনসহ হাজার হাজার ধর্মপ্রান মুসলমান।

অপরদিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া বাজারে বাদ আসর মশিউর রহমান এর নেতৃত্বে সর্বস্তরের মুসল্লীদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা জুনাইদ আল ফরিদী, মাওলানা এরশাদ হোসেন, মাওলানা আবু বক্কার, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা নুরুল আমিন, মাওলানা শওকত হোসেন, হাজী জামাল হোসেন, মাওলানা এমদাদ হোসেন, মাওলানা আবুল হোসেন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা বেলায়েত হসেন প্রমুখ। সকল বক্তার নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল এর নিঃশর্ত ফাঁসি দাবী করেন এবং ভারতীয় সকল প্রকার পণ্য সরকারের মাধ্যমে বর্জনের দাবী জানান এবং কুশপুত্তলিকা দাহ করা হয়। সব শেষে দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho