1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো নগরকান্দার জাহিদুলের

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৬৩৬ Time View

বেলায়েত হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ভোট কেন্দ্রের পাশে খেলনা বেলুন বিক্রি করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচ কাইচাইল গ্রামের জাহিদুল ব্যাপারী (১৬) নামের এক কিশোরের।
জাহিদুল মোস্তফা ব্যাপারীর ছেলে।
এসময় তার সাথে থাকা একই গ্রামের রছমত শেখের ছেলে রুবায়েত শেখ (২২), ও একই ইউনিয়নের ছোট নাউডুবি গ্রামের ছলেমান মাতুব্বরের ছেলে রাকিবুল মাতুব্বর (১৮)। এবং পাশে দাড়িয়ে থাকা রাজৈর উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে আদনান মোল্লা (১১) নামের এক শিশু আহত হয়েছে।
আহতদেরকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত রুবায়েত ও রাকিবুলকে ঢাকায় পাঠানো হয়।
জানাগেছে ১৫ জুন বুধবার নগরকান্দার ছোট নাউডুবি গ্রামের ধলা মিয়া মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চলমান ইউপি নির্বাচনে মাঠে বেলুন বিক্রির উদ্দেশ্যে শ্রমিক হিসেবে কয়েকজনকে সাথে নিয়ে যান। সেখানে তারা বেলা ১২ টার দিকে গোসেনপুর ভোটকেন্দ্রের পাশে বেলুন বিক্রির সময় সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।
এসময় জাহিদুল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হয়।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাহিদুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, খেলনা বেলুন তৈরীর সিলিন্ডার বিষ্ফোরনে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন বলেন, এখন পর্যন্ত আমাদেরকে এ বিষয়টি অবগত করেনি। তবে আমি খোজ নিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho