1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে টিসিবি’র পণ্য পেয়ে উচ্ছসিত স্বল্প আয়ের মানুষ

  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৬৯৯ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে প্রায় দুই মাস পর স্বল্প আয়ের মানুষের মাঝে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার (২৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিসিক শিল্পনগরীর দীপক‌ ট্রেডার্সে নিজে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। গোপালগঞ্জ পৌর এলাকার টিসিবির ডিলার দীপক সাহা স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কার্ডের মাধ্যমে ৪০৫ টাকায় ভর্তুকি মূল্যে ২ লি সয়াবিন তেল ১১০ টাকা, ২ কেজি মসুর ডাল ১৩০ টাকা ও ১ কেজি চিনি ৫৫ টাকা দরে প্রতিটি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নিকট বিক্রি করেন। পৌর এলাকায় তিনি প্রায় ২ হাজার ৮ শত পরিবারের নিকট পারিবারিক কার্ডের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবেন বলে জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ কার্যক্রম উদ্বোধনের সময় গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলাক নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান, সুবিধাভোগী স্বল্প আয়ের মানুষ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলায় টিসিবি’র এ কার্যক্রম আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে বলে জানাগেছে। ইউক্রেন যুদ্ধ সহ বাজারে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি তখনই সরকারের ভর্তুকি মূল্যে দেওয়া টিসিবির পণ্য হাতে পেয়ে স্বল্পআয়ের মানুষগুলোকে খুবই উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে। সুবিধাভোগী স্বল্পআয়ের মানুষ টিসিবির এ কার্যক্রম সারা বছরই চলমান রাখার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho