1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন টুঙ্গিপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শিক্ষক মিল্টন তালুকদার (ভিডিও সহ)

  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৭২২ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাইলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিল্টন তালুকদার। গত শুক্রবার (২৪ জুন) বিকালে ভ্যানগাড়ি যোগে বোনের বাড়িতে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে গোপালপুর এলাকার কতিপয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। শিক্ষকের ওপর হামলার এ খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে তার নিকট গেলে তিনি ও তার স্বজনেরা তার সাথে ওই দিন ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় আহত শিক্ষক বলেন হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামের চিহ্নিত দাঙ্গাবাজ, পরধনে লোভী চাঁন মিয়া (রবি) বিশ্বাসের তিন ছেলে দুলাল বিশ্বাস (৫০), কিবরিয়া বিশ্বাস ( ৪০), ও রসুল বিশ্বাস (৩৫) সম্মিলিতভাবে আমাকে বেধড়ক পেটানোর পর আমি জ্ঞান হারিয়ে ফেললে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মুখে তারা বিষাক্ত কেমিক্যাল ঢেলে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং সেখানে অবস্থার অবনতি দেখা দিলে আমাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বিষাক্ত কেমিক্যালের প্রভাবে আমার সমস্ত শরীর, মুখমন্ডল, ঠোঁট ও জিহবায় ক্ষত দেখা দিয়েছে। আমি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ চেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho