1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে এক ট্রলি ড্রাইভারকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন

  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৭২৬ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মোঃ আশিক শেখ (২২) নামে এক ট্রলি ড্রাইভারকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটে গত সোমবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া নামক বাসস্ট্যান্ডে। পরে আহত আশিককে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত মোঃ আশিক শেখ হরিদাসপুর গ্রামের খোকন শেখের ছেলে। পরে এ বিষয়ে আহত আশিকের ভাই মোঃ নূর আলম শেখ (৩৫) নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, আহত মোঃ আশিক শেখ ঘটনার দিন স্থানীয় খাগাইল মাঠে ফুটবল খেলা দেখে সন্ধ্যায় বাড়ি ফিরছিলো। পরে ডুমদিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে ডুমদিয়া গ্রামের সোনা গাজীর ছেলে তৌহিদ গাজী (৪২), কুদ্দুস গাজীর ছেলে আমিন গাজী (২০), জালাল গাজীর ছেলে জিতু গাজী (২৩), ইউনুছ গাজীর ছেলে মানিক গাজী (২১), এনামুল গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (২০), জামিল গাজীর ছেলে আকাশ গাজী (২০) সহ আরো ৪/৫ জন রামদা, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, লোহার হাতুড়ি দিয়ে আশিকের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তার মাথায়, হাতে ও পিঠে কুপিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে আহত আশিকের স্বজনেরা গণমাধ্যমে অভিযোগ করে বলেন, আমার নির্দোষ ছেলেকে হত্যার উদ্দেশ্যে যারা এলোপাতাড়িভাবে তাকে কুপিয়ে পঙ্গু করে দিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাদেক বলেন, অভিযোগ পেয়ে আমি হাসপাতালে ভিকটিম আশিককে দেখে এসেছি, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho