1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

গোপালগঞ্জে চাঞ্চল্যকর ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১২২২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে চাঞ্চল্যকর ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাকচী নামের একজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন বিচারিক আদালত। সেই সাথে তাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এই রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত ওই আসামী পলাতক রয়েছে। মামলার অপর আসামীকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানাগেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাকচীর ছেলে দন্ডপ্রাপ্ত আসামী অজিত বাকচী নিহত ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে বিয়ে করার জন্য ঘটনার এক বছর আগে প্রস্তাব দেয়। প্রস্তাব নাকচ হওয়ায় ওই পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলো আসামীরা।

গত ২০১৩ সালের ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস, মেয়ে তপু বিশ্বাস, ছেলে অপু বিশ্বাস ও বোন স্বপ্না। পথিমধ্যে তপুকে জোর করে ছিনিয়ে নিতে গেলে মা ক্ষমা বিশ্বাস বাঁধা দিলে ধারালো ছুরি দিয়ে অজিত বাকচী তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যান। এসময় ছেলে অপু বিশ্বাসকেও মারাত্মক ভাবে আহত করে হামলাকারীরা।

এ ঘটনায় পরের দিন নিহতের স্বামী অরবিন্দু বিশ্বাস ৬ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে দুইজনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করে। পরে দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে এপিপি এ্যাডভোকেট শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে এ্যাডভোকেট ফজলুল হক খান মামলাটি পরিচালনা করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho