1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষকে কুপিয়ে জখম

  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৭৩৯ Time View

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকদের কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকায়।
জানাযায়, সদরবেড়া গ্রামের সালাম শেখের (৬০) সাথে একই গ্রামের আরফিন খানের (৬৫) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো।
এরই জের ধরে গত মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে সদরবেড়া এলাকায় পুর্বে থেকে উত পেতে থাকা সালাম শেখের লোকজন আরফিন খানের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে বাম পা কেটে ফেলে।
উদ্ধারে এগিয়ে এলে সালাম শেখের সমর্থকেরা উদ্ধারকারীদের উপরও হামলা চালায়। এ ঘটনায় আরফিন খান (৬৫), রেজাউল খান (৩৫), নিরু শেখ (৪৫), নাঈম শেখ (১৮), হারুন চৌধুরী (৪০) নামে পাচজন আহত হয়।
আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আরফিন খানকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়।
আহত আরফিন খানের ভাই বাবুল খান (৪৬) বাদী হয়ে ১৪ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় পুলিশ সালাম শেখ নামের এক জনকে গ্রেফতার করেছে।
পুনরায় ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে এতে দুইজন আহত হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন বলেন, বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত সালাম শেখকে গ্রেফতার করা হয়েছে, এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho