1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ গোপালগঞ্জে বাজার পরিদর্শনে নবনির্বাচিত এমপি কে এম বাবর গোপালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুকসুদপুরে পাওনা টাকা কে কেন্দ্র করে দুর্বৃত্তের চুরির আঘাতে স্ত্রী নিহত। নিহতের স্বামী গুরুত্বর আহত

  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৬৯৩ Time View

শহিদুল ইসলাম ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে দূর্বৃত্তের ছুরির আঘাতে ঝিমি আক্তার (৪০) নামে এক মহিলা নিহত হয়েছে। তার স্বামী নুর আলম মুন্সী (৫০) গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৪ জুলাই সোমবার রাত আনুমানিক ২টার দিকে পাইকদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের আহত নূর আলম মুন্সির সাথে একই এলাকার সেলিম মোল্লার সাথে পাওনা টাকা লেনদেনের ঘটনা নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছিল। গত ৩ জুলাই আনুমানিক রাত ২ টার দিকে সেলিম মোল্লা ও ফারুক মোল্লা টাকা লেনদেনের বিষয় নিয়ে শালিসি মীমাংসার জন্য নূর আলম ও তার স্ত্রী ঝিমি আক্তারকে ডেকে নিয়ে মিমাংসায় বসে। পরবর্তীতে শালিস মিটিং এ তাদের সাথে কথা কাটাকাটির জেরে সেলিম মোল্লা ও ফারুক মোল্লার সাথে অন্যান্য লোকজন মিলে স্বামী ও স্ত্রীকে ছুরি দিয়ে গুরুত্বর জখম করে। গুরুত্বর আহত অবস্থায় স্বামী ও স্ত্রী উভয়কে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঝিমি আক্তারকে মৃত্যু ঘোষণা করেন। নূর আলম মুন্সীর অবস্থা আশঙ্কা
জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। মুকসুদপুর থানা পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে নিহত ঝিমি আক্তারের ভাই হাবিবুর মুন্সী বাদী হয়ে মুকসুদপুর থানায় ২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৮,তারিখ -৪ জুলাই-২০২২।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়াার নির্দেশনায় ও এস,আই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮জনকে আটক করেছেন। বাকী আসামীদেরকে গ্রেফতার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে এস,আই কামরুল ইসলাম জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho