1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা ও বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল বোসের মরদেহে অশ্রু সজল চোখে শ্রদ্ধা জানালেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ

  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৮৫৯ Time View

কাজী ওহিদ-
বাংলাদেশে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী মুকুল বোস এর মরদেহ ঢাকা হতে সকাল ৯ টায় সরকারী মুকসুদপুর কলেজে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে নিয়ে আসলে সেখানে প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের পক্ষে এবং মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান ও সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম সিকদারের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান। এরপর মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম শিমুলের নেতৃত্বে কাউন্সিলগণ,পাক্ষিক মুকসুদপুর সংবাদের পক্ষ থেকে সম্পাদক হায়দার হোসেন সহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অমিত কুমার সাহার নেতৃত্বে মুকসুদপুর থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু, সহ-
সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সাধারন সম্পাদক সাহিদুর রহমান টুটুল,সিরাজুর ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাব্বির খান, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন,ধর্ম সম্পাদক সফিকুজ্জামান সবুজ,প্রচার সম্পাদক এস,এম জাহিদুর রহমান
,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সী, সিনিয়র সহ সভাপতি নাইমুল হাকিম জুম্মান, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মজিবুর রহমান, মুকসুদপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জি,এস মিজানুর রহমান মন্টু, সাবেক ছাত্র নেতা আমিনুর রহমান পল্টু সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।
এরপর তার প্রিয় জন্মভূমি মুকসুদপুর উপজেলার গোহলা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে মরদেহ নিয়ে গেলে অশ্রু সজল চোখে শত শত নারী পুরুষ শেষ শ্রদ্ধা জানান। ঢাকা রাজার বাগ, কালী বাড়ী, সবুজ বাগ শ্রী শ্রী বরদে শবরী মহা শ্মশানে সবদাহ করার উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho