1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

গোপালগঞ্জের বোড়াশী ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে জমবে নির্বাচনী লড়াই

  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৭৯০ Time View

কে এম সাইফুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ

সদ্য শেষ হয়েছে নবগঠিত গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন। পৌরসভার আয়তন সম্প্রসারিত হওয়ায় কমে গেছে বোড়াশী ইউনিয়নের আয়তন। কমেছে ভোটার সংখ্যাও। তারপরেও প্রার্থীরা বসে নেই। মাঠ ছাড়ছেন না কেউই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন সম্ভাব্যপ্রার্থীরা এবং অলিগলি বিভিন্ন স্থানে তাদের ব্যানার, ফেস্টুন টাঙ্গিয়ে ভোটারদের জানাচ্ছেন অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদের পরেই হতে পারে বোড়াশী ইউনিয়নের নির্বাচন। এমনটাই আশা করছেন প্রার্থী, ভোটারসহ সকল মহল।
নির্বাচনের হাওয়া কেমন বইছে তা জানার জন্য সরেজমিনে গিয়ে বোড়াশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমএম মনীর আহমেদ ননী ও সাবেক চেয়ারম্যান শেখ নাসিমুল গনির সাথে আলাপ করে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন তারা। দলীয় মনোনয়ন না দিয়ে যদি উম্মুক্ত করে দেওয়া হয় তবে তারা প্রার্থী হবেন।

সাধারন ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে বোড়াশী ইউনিয়নের চেয়ারম্যান পদে ওই দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে। নির্বাচনী কৌশলে যিনি এগিয়ে থাকবেন তারই হবে জয়। নির্বাচনে আরও একজন প্রার্থী হতে পারেন। তার নাম লিমন আহমেদ মোল্ল্যা। তিনিও আগাম প্রচার-প্রচারনা চালাচ্ছেন।

ভোটার সংখ্যা ও আয়তন কমে যাওয়ায় নির্বাচনের ওপর প্রভাব কিছুটা পড়বে তবে তা কাটিয়ে ওঠার জন্য প্রার্থীরা নিশ্চয়ই তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশা করছেন বোড়াশী ইউনিয়নের ভোটাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho