1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

কাশিয়ানীতে চাল বিতরণে অনিয়ম, পরিষদে হট্টগোল

  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৭৪৪ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম শিকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চেয়ারম্যান সমর্থক, ইউপি সদস্য ও স্থানীয়দের মধ্যে হট্টগোলের সৃষ্টির হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভবিক করে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. কায়েম সিকদার অভিযোগ করে বলেন, ‘ইউনিয়নের মোট ৫৩০ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিফের চাল দেওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান ও তার লোকজনের যোগসাজসে প্রত্যেককে ১০ কেজির স্থলে ৮ কেজি করে চাল দেওয়া হয়। আমি লোকজন নিয়ে চাল কম দেওয়ার প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যানের লোকজন আমার সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে। একই অভিযোগ করেন ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য পিল্টন শিকদার।
চাল কম পাওয়া জাফর শিকদার, হেনা বেগম ও রিনা বেগম জানান, ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান সেখানে ৭-৮ কেজি করে চাল দিচ্ছেন। বাধা দিতে গেলে পরিষদের মধ্যে গণ্ডগোল হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগীরা।
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার অপূর্ব বিশ্বাস বলেন, ‘আমি চেয়ারম্যানকে সঠিকভাবে চাল দেওয়ার কথা বলে অফিসের কাজে চলে এসেছি। কিন্তু তিনি চাল কম দিয়েছেন আমি শুনেছি।’
ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম শিকদার বলেন, ‘বালতি দিয়ে চাল মেপে দেওয়া হয়তো, এক সের কম হতে পারে। তবে কিছু লোক এসে বেশি চাল নিতে গেলে আমি বাধা দেই। এ নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
কাশিয়ানী ইউএনও মো. মেহেদী হাসান বলেন, ‘আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ট্যাগ অফিসারকে ঘটনাস্থলে যেতে বলেছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho