1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে চাঞ্চল্যকর রানা মোল্লা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৭৬৭ Time View

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে চাঞ্চল্যকর রানা মোল্লা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির (ফাঁসির) দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কাঠি ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০ টায় গোপালগঞ্জ-পয়সার হাট মহাসড়কের কাঠি বাজার নামক স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ইউনিয়নবাসী ও নিহতের স্বজনেরা। প্রায় দুই ঘণ্টাব্যাপি চলমান এ কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ জনগণ বলেন, এনজেল শেখ, বদরুল সরদার, বোরহান শেখ, ইমরান শেখ হেলাল শেখ, হাচিব শেখ গং -এরা গত রোববার (২৪ জুলাই) রানা মোল্লাকে প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে ভিডিও করে।

এরআগেও তারা একাধিকবার কাঠি ইউনিয়নের সাধারণ জনগণের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে একাধিক মানুষকে পঙ্গু করে দিয়েছে। ওদের অনেক অর্থ-বিত্ত রয়েছে। আইনের ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে ধারাবাহিকভাবে এ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এই সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি। যেন আর কোন রানা মোল্লাকে অকালে প্রাণ দিতে না হয়।

এদিকে মানববন্ধন উপলক্ষে সড়কে প্রচুর লোকসমাগম হওয়ায় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দিনের তৎপরতায় যানজটের অবসান ঘটে এবং যানচলাচল স্বাভাবিক হয়। হত্যাকান্ডের বিষয়ে ওসি নাসীর উদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান, রানা মোল্লা হত্যাকান্ডে থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho