1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত কবিতা পাঠের আসর

  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৭০৫ Time View


কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) বিকালে গোপালগঞ্জ সরকারি গণগ্রন্থগার প্রাঙ্গনে কাশবন সাহিত্য পত্রিকা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানকে দু’টি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠের আসর।

কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কবি ও লেখক ড. গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় সভায় অংশ নেন কবি সৌমিত্র দেব, কবি অধ্যাপক আকমল হোসেন খোকন, কবি ও গবেষক রবীন্দ্র নাথ অধিকারী, কবি চাণক্য বাড়ৈ, কবি মোজাহিদুল ইসলাম প্রমূখ।

বন্ধুসভার পাঠচক্র সম্পাদক সজীব প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কোন দলের নন। তিনি বাঙ্গালী জাতির গর্ব। জীবত বঙ্গবন্ধ’ থেকে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। বঙ্গবন্ধ’ নিয়ে অসংখ্য কবিতার সৃষ্টি হয়েছে। এমন কোন কবি নেই যিনি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখেননি। বঙ্গবন্ধুকে হত্যার পর কবি সাহিত্যিকরা হাত গুটিয়ে বসে ছিলেন না। তারা এ জঘন্য হত্যাকান্ডের প্রতিবাদ করেছিলেন।

পরে বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষার্থী সম্পা, মাহমুদ শেখ, গোপালগঞ্জ বন্ধুসভার তামান্না জেরিন শর্মি, গাংচিল সাহিত্য সংগঠনের সদস্যসহ আরো ৫০ জন অনুষ্ঠানে উপস্থিত কবি ও লেখকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho