1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ মোবাইল গ্যাজেটের ফেসবুক কুইজে বিজয়ী তরুণ সাংবাদিক নাঈম হোসেন পলোয়ানের হাতে উপহার তুলে দিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ সাকিব আহমেদ  গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের, দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লক্ষ ৬০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান মুকসুদপুরে একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ গোবিপ্রবির নতুন ভিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে পৌর আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সালিনা বক্সা দাখিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবসে স্মরণসভা

নগরকান্দায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৬১৬ Time View


বেলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী (৯৩ তম বর্ষে পদার্পণে) পালিত হয়েছে। ৮ আগষ্ট সোমবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে নগরকান্দা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, এছাড়া সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে, উপজেলা আওয়ামীলীগ, নগরকান্দা থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।” মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের হল রুমে বঙ্গমাতার জীবনির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জৌর্তিময় চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, মাসুদুর রহমান নিকো, যুবলীগ নেতা আজাদ হোসেন প্রমুখ। এছাড়া রচনা প্রতিযোগিতা, সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন মসজিদসহ ধর্মীয় উপাসনালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho