1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে উদ্ধারকৃত সরকারি জায়গায় সদ্য সমাপ্ত ২টি পার্ক ও খেলার মাঠের উদ্বোধন করলেন ডিসি শাহিদা সুলতানা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৭০৫ Time View

শহিদুল ইসলাম, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জ জেলা শহরের বাগচি বাড়ী ও তেঘরিয়ায় বেহাত হয়ে যাওয়া সরকারি জায়গা অবৈধ দখল মুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জন্য নবনির্মিত মিনি পার্কে বকুল গাছের চারা রোপণ, সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের খেলার মাঠের সীমানা প্রাচীর নির্মাণ, ভলিবল খেলার মাঠ নির্মাণ এবং শিশু-কিশোরদের মাঝে চকলেট, মাস্ক ও ক্রীড়াসামগ্রী বিতরণের মধ্যদিয়ে গৃহীত প্রকল্পের

শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০২০-২০২১ অর্থ বছরে টিআর ১ম ও ২য় পর্যায়ের বরাদ্দকৃত অর্থ হতে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত এ প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা
এ সময় বলেন, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করে, সেই জায়গায় প্রকল্পের মাধ্যমে পার্ক ও খেলার মাঠ নির্মাণ করা হয়েছে। ফলে এই এলাকার রূপচিত্রের আমূল পরিবর্তন হয়েছে। আমরা আশা করবো এই পার্ক এবং খেলার মাঠ আপনারা পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে যত্নসহকারে ব্যবহার করবেন। কেননা এখানে আপনারই আদরের সন্তানেরা খেলাধুলা করে তাদের শারীরিক ও মানসিক বুদ্ধির বিকাশ ঘটাবে।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান, উপ-সহকারী প্রকৌশলী উজ্জল মন্ডল, দক্ষিণ মোহাম্মদপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী গামা, ক্ষুদ্র ব্যবসায়ী ফারমান আহমেদ রিঙ্কু, জিয়াউল হক বিশ্বাস, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, উপকারভোগী শিশু-কিশোর ও তাদের অভিভাবকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho