1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন

  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৭৩৬ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সদর দপ্তর) মোঃ আলি আখতার হোসেন।

রোববার (২৯ আগস্ট) সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে
পুষ্পমাল্য আপন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী একরামুল কবির সরদার, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ রকি প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। তারপর তিনি গোপালগঞ্জ এলজিইডি ভবনে পৌঁছালে সেখানে তাকে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাগণ ফুল দিয়ে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho