1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রেমিটেন্স যোদ্ধা মোঃ রবিউল মোল্লার মরদেহ দেশে ফেরাতে মানববন্ধন গোপালগঞ্জে দ্রুতগতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত -১২ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ

গোপালগঞ্জে “অভিশপ্ত আগস্ট” মঞ্চস্থ

  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৫৮৩ Time View

 গোপালগঞ্জ প্রতিনিধিঃ ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে নেমে আসে এক কলঙ্কিত অধ্যায়। সেই কালোরাতে ধানমণ্ডির ৩২নং সড়কে সংঘটিত হয় ইতিহাসের ঘৃণিত ও নৃশংসতম হত্যাকাণ্ড। ওই ঘটনার ওপর ইতিহাস ভিত্তিক গবেষণালব্ধ নাটক “অভিশপ্ত আগস্ট”।

বাংলাদেশ পুলিশ নাট্যদল প্রযোজিত এই নাটকটি রোববার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে স্থানীয় শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, মুকসুদপুর পৌর মেয়র আলহাজ্ব এড. আতিকুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খাইরুল আলম, কাশিয়ানী
উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) শীতল পাল, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, ডিআইও-১ মোঃ আমিনুল ইসলাম, জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

ইতিহাস আশ্রিত গবেষণালব্ধ এ নাটকটি উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। নাটকটির মূল ভাবনা, গল্প সংকলন, গবেষণা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের সম্মনিত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho