1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে কোরআন খতম, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী’র ১৩তম শাহাদত বার্ষিকী পালন

  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২২ Time View

সুমাইয়া সুলতানা গোপালগঞ্জ প্রতিনিধিঃগ্রামীণ অবকাঠামো উন্নয়নের রূপকার, বীর মুক্তিযোদ্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর প্রতিষ্ঠাতা প্রথম প্রধান প্রকৌশলী ও সাবেক সচিব মরহুম কামরুল ইসলাম সিদ্দিকির ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ এলজিইডি’র আয়োজনে বুধবার (১ সেপ্টেম্বর) জেলা এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে মরহুম কামরুল ইসলাম সিদ্দিকি’র স্মৃতিচারণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা সহ এলজিইডি’র জেলা ও উপজেলা কার্যালয়ের অন্যান্য প্রকৌশলীগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এলজিইডি’র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী ও সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকি’র ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ এলজিইডি’র আয়োজনে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho