1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

গোপালগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ডিসি শাহিদা সুলতানা

  • Update Time : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৩ Time View

শহিদুল ইসলাম,গোপালগঞ্জ প্রতিনিধিঃদেশজুড়ে করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত প্রায় দেড় বছর পর আজ রোববার (১২ সেপ্টেম্বর) বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সেই সাথে জুড়ে দেওয়া হয়েছে ৯ টি শর্ত। এদিকে সরকারি সিদ্ধান্তে ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণায় আগে ভাগেই শুরু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

গোপালগঞ্জেও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন কলেজ খোলার ঘোষণায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হওয়ার পর প্রবেশদ্বারে রংবেরঙের বেলুন ঝুলিয়ে কোমলমতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এ লক্ষ্যে রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে তিনি মতবিনিময় করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইকবাল হোসেন, জেলা প্রশাসকের সিএ মোঃ সোহেল কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদেরকে তিনি সরকার ঘোষিত পরিপূর্ণ নির্দেশনা অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম পরিচালনা করার দিকনির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho