1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

গোপালগঞ্জে মধুমতি নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪৭ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মধুমতি নদীর ভাঙ্গনে ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বাবদ ৫ হাজার টাকার চেক এবং ২০ কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম. সুপারুল আলম টিকে, উক্ত ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মধুমতি নদীর ভাঙ্গনে জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের অনেক ফসলি ও বসতি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ গত ১৬ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ভুক্তভোগীদের সাথে কথাবার্তা বলেন এবং সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho