1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অপ্রকাশিত আত্মজীবনী বই বিতরণ ও মাশরুম চাষীদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন

  • Update Time : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮৭ Time View

শহিদুল ইসলাম : গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অপ্রকাশিত আত্মজীবনী বই বিতরণ ও মাশরুম চাষীদের প্রশিক্ষণ উদ্বোধন করলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব শাহিদা সুলতানা।

উপজেলা মুকসুদপুরে ২’শত মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অপ্রকাশিত “আত্মজীবনী” বই বিতরণ করা হয়েছে। একই সময় মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের ১ম ব্যাচের সমাপনী ও ২য় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন এবং বিনামূলে চাষীদের মাঝে মাশরুম বিতরণ করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, মুকসুদপুর এলজিএসপি-৩ এর অর্থায়নে উপজেলার ফারুক খান মিলনায়তনে মাশরুম ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াছুর রহমান, এডিসি (আইসিটি ও শিক্ষা) ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম, সহকারী কমিশনার মোঃ মামুন খান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রানী দূর্গা,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ -সভাপতি আশরাফ আলী আশু মিয়া , মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃছিরু প্রমুখ। সন্ধার পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho