1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

কাশিয়ানীতে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১৯ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) থেকে: শহীদুল আলম মুন্নাঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও নন্দিত রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন পালন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দিনব্যাপী, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে নানা কর্মসূচিতে দিনটি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, এ শুভ জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিবনী ও ৪০ বছরের রাজনৈতিক দূরদর্শিতা ও সফলতা নিয়ে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ
সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ছাত্রলীগের নেতৃত্বে আনন্দমিছিল ও উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুন্নাহার মিনা জামান, মঞ্জুয়ারা বেগম, যুগ্মসাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জাপান, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট সমাজসেবক মোল্লা খালিদ হোসেন লেবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক শেখ মাসুম সহ আওয়ামী লীগ ও আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho