1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬০ Time View

শহিদুল ইসলাম শহিদ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আসন্ন ১১ অক্টোম্বর থেকে ১৫ অক্টোম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে ৩০ সেপ্টেম্বর সকালে থানা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায়

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) আমিনুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী বিশ্বাস দূর্গা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উজানি ইউ,পি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য অশোক কুমার বিশ্বাস, সাবেক ছাত্রনেতা ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ -সভাপতি সরদার মজিবুর রহমান, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, উজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র মন্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ও উপজেলা পূজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক রনজিৎ কুমার রায়, মুকসুদপুর সদর বাজার সার্বজনিন দুর্গা মন্দির কমিটির সভাপতি অখিল চন্দ্র সাহা,গোয়ালগ্রাম রায বাড়ি মন্দিরের সভাপতি অজয় রায়, দুর্বাসুর সার্বজনিন মন্দিরের সভাপতি সন্তোষ সরকার, পাটকেল বাড়ী মন্দিরের সভাপতি বিমল বাইন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক কালের কন্ঠে পত্রিকার প্রতিনিধি পরেশ বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী বলেন ২৮৭টি পূজা মন্দিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক বাহিনীর প্রতি সর্তক থাকার নির্দেশনা দেন। তিনি আরো বলেন কোথায় ও কোন অপ্রীতিকর ঘটনা লক্ষ করা গেলে তাৎক্ষনিক ভাবে নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / ইউনিয়নে নিয়জিত বিটপুলিশ অফিসার / পূজা উদযাপন কমিটি ও পুলিশ প্রশাসনকে অবহিত করতে, তবে ছোট খাটো ঘটনা নিজেরা নিজেরাই মিমাংসা করে নিবেন। এ বছর মুকসুদপুর উপজেলায় ২৮৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho