1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ ও ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন

  • Update Time : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৭২৫ Time View

শহিদুল ইসলাম গোপালগঞ্জ থেকেঃগোপালগঞ্জ সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ইছাখালি, চর বড়ফা ও ধলইতলা গ্রামে মধুমতি নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে আবারো অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে মধুমতি নদীর ভাঙ্গনে ৫৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২২ টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বাবদ ৫ হাজার টাকার চেক এবং ২০কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত ৩৫ টি পরিবারকে ২০কেজি করে চাল প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম. সুপারুল আলম টিকে, অত্র ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যগণ সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মধুমতি নদীর তীব্র ভাঙ্গনে জালালাবাদ ইউনিয়নের ইছাখালি, চর বড়ফা ও ধলইতলা গ্রামের অনেক ফসলি ও বসতি জমি ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ গত ১৬ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সাথে কথাবার্তা বলেন এবং সংশ্লিষ্টদেরকে ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho