1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

সদস্যের শ্রমে সমিতি আরো এগিয়ে যাবে–এলজিইডি’র প্রধান প্রকৌশলী

  • Update Time : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৭৫৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস) লিমিটেড -এর ১৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার এলজিইডি সদর দফতরে কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন এলকেএসএস লিমিটেডের সভাপতি ও এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন এলকেএসএস লিমিটেড -এর ১৮তম বার্ষিক সাধারণ সভা প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ মোসলে উদ্দিন। সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রশীদ মিয়া সমিতির ১৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও ১৮তম সভার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এলকেএসএসের সভাপতি বলেন, সমিতির ১০ হাজার ১৬ জন সদস্যের শ্রমে সমিতি সামনের দিকে আরো এগিয়ে যাবে।

সমিতির পরিচালক (অর্থ) মোঃ রেজাউল করিম ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। পরে তা সমিতির সদস্যগণের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভাপতির বক্তব্যে আব্দুর রশীদ খান বলেন, এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এক এক করে দীর্ঘ ১৭ টি বছর অতিক্রম করেছে। শুরু থেকে এই সমিতির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় ও পরিচালনা পর্ষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সমিতির বুনিয়াদ আজ সুসংহত।

সভায় বক্তব্য রাখেন, এলজিইডি’র সাবেক প্রধান প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এমপি। তিনি এলজিইডি সৃষ্টির ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করে তার ওপর বক্তব্য প্রদান করেন। তিনি এই প্রতিষ্ঠানের আরো সমৃদ্ধি কামনা করেন। সাবেক প্রধান প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান বলেন, সমিতির কার্যক্রম সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। যাতে এর মাধ্যমে দেশের মানুষ উপকৃত হয়।

সাবেক প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, মোঃ খলিলুর রহমান, মোঃ রেজাউল করিম, এ. কে আজাদ, সুশংকর চন্দ্র আচার্য্য, মোঃ মতিয়ার রহমান এবং এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho