1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

কাশিয়ানীতে ইউপি নির্বাচন উপলক্ষে আ, লীগের মতবিনিময় সভা

  • Update Time : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৬৭০ Time View

শহিদুল আলম মুন্না: গোপালগঞ্জের কাশিয়ানীতে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায়,১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশিয়ানী সদর ইউনিয়নে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মশিউর রহমান খান-এর পক্ষে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা এবং ভোটারদের ভোটে বিজয় নিশ্চিত,এ বিষয়ের উপর মতবিনিময় ও আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ সময় কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ মোল্লার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শরাফত হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান জাপান, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মফিজুর রহমান, সদস্য আবুল কালাম কালু মৃধা, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য এম এ খায়ের মিয়া, কাজী নুরুল আলম জুন্নু, মোঃ দাউদ হোসেন মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা-ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোল্লা খালিদ হোসেন লেবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা যুবলীগ নেতা টিটুল শেখসহ প্রতিটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho