1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে ১৬ জুলাই ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৭৯৭ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে কমিটির সভাপতি এ্যাড. সুনীল কুমার দাস এবং সাধারণ সম্পাদক এ্যাড. এম জুলকদর রহমান জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য সহ কমিটির সকল নেতৃবৃন্দের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা’৭৫-এর ১৫-ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.মুন্সী আতিয়ার রহমান, চৌধুরী খসরুল আলম, নুরুল ইসলাম খোকন, এ্যাড. বিষ্ণু, আসাদুজ্জামান, বিল্লাল হোসেন, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি এ্যাড. শামচুন্নাহার, মো. মঈনুল হাসান মৃধা, সহ-সম্পাদক আবুল হাসানাত (পাভেল), কানাই লাল রায়, ধর্ম বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য ইকবাল হোসেন, উওম মন্ডল, তানভীর আহমেদ, সোহাগ সমাজদার, ফারুক আহমেদ, অডিটর মো.আবু সুফিয়ান, মোহাম্মদ কলিমুল্লাহ্ ও নাবিল আহমেদ সহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho