1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
*১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসহি RBB এর হাতে আটক* ফরিদগঞ্জে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতায় কর্মসূচি গোপালগঞ্জে পাট ব্যবসায়ীকে কুপিয়ে, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার – ১ মুকসুদপুরে ৮৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৪৮ বছরে বিএনপি: মুকসুদপুরে ঐতিহ্য ও সংগ্রামের স্মরণে উৎসবমুখর আয়োজন গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নজরুল বর্ষে মুকসুদপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস

জাতির জনকের সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

  • Update Time : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৭১১ Time View

কে এম সাইফুর রহমান,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি নেতা -কর্মীদের নিয়ে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, যুগ্মসাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন।

পরে স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর তারা টুঙ্গিপাড়ায় জেলা পরিষদ রেস্ট হাউজ “বিজয়” এর সম্মেলন কক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভার আয়োজন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho