1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রেমিটেন্স যোদ্ধা মোঃ রবিউল মোল্লার মরদেহ দেশে ফেরাতে মানববন্ধন গোপালগঞ্জে দ্রুতগতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত -১২ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জ এলজিইডির কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভাগমন ও মতবিনিময় সভা ফরিদগঞ্জে ইয়াবা রাকিব পঞ্চমবার গ্রেপ্তার, ১৪০ পিস ইয়াবা উদ্ধার জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাশিয়ানীতে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৬৯৫ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃআগামী ১১ নভেম্বর (বৃহস্পতিবার) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কাশিয়ানী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়,।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্যা, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন প্রমুখ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রায়হান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সহ মোট ৬২ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রদত্ত সকল বিধি নিষেধ ও আইন মেনে চলার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরনের সংঘাত পরিহার করতে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho